সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই দুই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪ জন। স্থগিত রাখা হয়েছে একজনকে। 

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন এই দুই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএ গোফরান। এদিকে তৃণমূল বিএনপির প্রার্থী লায়ন এমএ আউয়ালের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন, মনসুর রহমান।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী