একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা

কুমিল্লা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার টাকা। একই হলফনামায় স্ত্রীর স্বর্ণের ভরি ৯৫৫ টাকা। ঘটনাটি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেশের এই খ্যাতনামা চিকিৎসক। হলফনামায় তিনি উল্লেখ করেন, বিয়েতে উপহার হিসেবে ২২ ভরি স্বর্ণ পেয়েছেন তার স্ত্রী জয়শ্রী রায় জয়া। ওই স্বর্ণের দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা। সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা।

একই হলফনামায় অস্থাবর সম্পত্তি হিসেবে নিজের ২৫ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন প্রাণ গোপাল। দাম উল্লেখ করেন, চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে তার নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতি কুমিল্লা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান জানান, বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯ হাজার ৬৭৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত। এবারও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চাইলেন ছাত্রদলনেত্রী, ইসিতে আপিল
সূবর্না সিকদারের বছরে আয় ৮ লাখের বেশি, আছে ৩৫ ভরি স্বর্ণ
বগুড়া-২ আসন বিএনপির শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াতের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের