নৈশপ্রহরীকে হত্যা করে দুই দোকানের ৩ কোটি টাকার সোনা লুট

নোয়াখালী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল শহীদ উল্লাহ (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারে এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

নিহত শহীদ উল্লাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, ৪০-৫০ জনের একদল ডাকাত শুক্রবার ভোররাত ৩ থেকে ৪টার মধ্যে পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। এ সময় তারা নূর জুয়েলার্স, মা-মনি জুয়েলার্সে গ্রিল কেটে ডাকাতি করে। ডাকাতরা  মা-মনি জুয়েলার্সের স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। 

মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান, একই সময়ে নূর জুয়েলার্স থেকে সাত ভরি স্বর্ণ, আড়াইশ ভরি রুপা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানায়, ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করেন নৈশপ্রহরী শহীদ উল্লাহ। এ সময় ডাকাতরা মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে