বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌমুহনী এবং খাতুনগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে ফারুক স্টোরকে ৩০ হাজার টাকা এবং আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর খাতুনগঞ্জে বরকত ভান্ডারকে ২০ হাজার টাকা, এ এইছ ট্রের্ডাসকে ১০ হাজার টাকা এবং এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, ‘বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’

এদিকে, চট্টগ্রামের পাইকারি বাজার চাকতাই-খাতুনগঞ্জে শনিবার কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হয় ২১০ টাকা থেকে ২২০ টাকায়। চীন থেকে আমদানি করা বড় সাইজের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২২০ টাকা থেকে ২৪০ টাকায়। চীনা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা করে।

অথচ, আগের দিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে খাতুনগঞ্জে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হয় ১০০ টাকায় এবং চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হয় ৫৫ টাকা থেকে ৬০ টাকায়। শুক্রবার দুপুরের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে থাকে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকায় এবং চীনা পেঁয়াজ বিক্রি করা হয় ১১০ টাকা ১২০ টাকায়।

ভারত শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এমন খবরে অস্থির হতে থাকে পেঁয়াজের বাজার।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে