বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স আলহা ট্রেডিংকে ১৫ হাজার টাকা, ফয়সাল স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স মোহসীন আউলিয়া বাণিজ্যালয়কে ৮ হাজার টাকা ও জসিম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ আরও বলেন, ‘কামাল বাজারে ১৩০ থেকে ১৪০ টাকায় খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে পেঁয়াজ কিনেছেন বলে জানায়। খুচরা ব্যবসায়ীরা ১৫০-১৬০ টাকায় এ পেঁয়াজ বিক্রি করছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের