স্বতন্ত্র প্রার্থীর অনুসারী ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩

কুমিল্লার দেবিদ্বারে ফাহিম খান (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরকামতা ইউনিয়নের বাগুর বাসস্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফাহিম উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী।

আহত ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খান বলেন, ‘ফাহিম কুমিল্লা থেকে এসে দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের বাগুর বাসস্টেশনে নেমে ছোটনা বাড়ির দিকে রওনা দেয়। এ সময় স্থানীয় লিটন সরকারের নেতৃত্বে ১০/১২জন “ওই স্বতন্ত্র প্রার্থীর লোক” বলেই লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাহিমকে ধাওয়া করে। ফাহিম দৌড় দিলেও তাকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘আহত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হয়েছে। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার অবস্থা আশঙ্কাজনক।’

এ বিষয়ে অভিযুক্ত লিটন সরকারের ফোনে কয়েকবার ফোন ও পরে মেসেজ পাঠালেও তিনি কোনও জবাব দেননি।

ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি