বাসা থেকে ডেকে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. আবদুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি /৭৮ এর মোহাম্মদ আমিনের ছেলে আব্দুল্লাহকে (২৩) বাসা থেকে ডেকে নেয় ৫/৬ জনের একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী। এরপর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর সি /৭৮ ব্লকের বাজারের রাস্তার ওপর গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের