চট্টগ্রামে হাতির বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর ২০২৩, ২২:২৪ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২২:২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দোকান ভেঙে মালামাল নষ্ট ও খেয়ে ফেলার অভিযোগে হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল হাকিম নামের এক দোকানি।

রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুরপাড়ায় এ ঘটনা ঘটে। আবদুল হাকিম গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা ও মুদি দোকানি। রবিবার বিকালে আনোয়ারা থানায় হাতির বিরুদ্ধে জিডি করেছেন তিনি।

জিডিতে আবদুল হাকিম উল্লেখ করেছেন, ‘রবিবার ভোর ৫টার দিকে হঠাৎ বন্য হাতির দল এসে আমার সেমিপাকা দোকানে আক্রমণ করে দরজা-শাটার ভেঙে ফেলে। এ সময় আমি দোকানে ঘুমাচ্ছিলাম। শব্দ শুনে ঘুম ভাঙলে তাকিয়ে দেখি, দোকানের জিনিসপত্র তছনছ করছে হাতির দল। এ সময় দৌড়ে দোকান থেকে বের হয়ে প্রাণে বেঁচে যাই। তবে হাতির দল দোকানের চাল, গম, চিনি, আটা ও ভুসিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রতিকার পেতে থানায় জিডি করেছি।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ বলেন, ‘হাতির দল মুদি দোকান ভেঙে মালামাল নষ্ট ও খেয়ে ফেলার অভিযোগে একটি জিডি করেছেন দোকান মালিক আবদুল হাকিম। বিষয়টি তদন্ত করে দেখবো।’

/এএম/ 
সম্পর্কিত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক