অভিনব যন্ত্র ফেলে মহাসড়কে নাশকতা, একাধিক গাড়ি বিকল

মীরসরাই প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বিভিন্ন এলাকায় স্টিলের টুকরো (তারকার মতো ত্রিকোণ যন্ত্র) ফেলে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মহাসড়কের নয়দুয়ার, নিজামপুর, হাদিফকিরহাট, মীরসরাই পৌরসভা, বিশ্বরোড এলাকায় এসব স্টিলের টুকরো ফেলে রাখা হয়। এতে রাত ১০টা থেকে ১২টার মধ্যে একাধিক গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এসব গাড়িকে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে নয়দুয়ার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বিকট শব্দ হয়ে কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরবর্তীতে গাড়ির চাকার মধ্যে স্টিলের ধারালো তারকা দেখা যায়। মহাসড়কের নাশকতা সৃষ্টির জন্য এমনটি করেছে দুর্বৃত্তরা।

নিজামপুর এলাকার গাড়ি মেকানিক রিপন মিয়া বলেন, অভিনব ধরনের ধাতব বস্তু এটি। দেখতে তারকার মতো। স্টিলের এই যন্ত্র মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে গেছে দুর্বৃত্তরা। এতে মহাসড়কে চলাচলরত গাড়িগুলোর চাকা পাংচার হচ্ছে। এই ধরনের বস্তু আগে দেখিনি। পাঁচ বছর ধরে মহাসড়কের নিজামপুর এলাকায় গাড়ির চাকা সারানোর কাজ করছি। স্টিলের এই ত্রিকোণ আকারের যন্ত্রগুলো পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা স্টিলের ধারালো যন্ত্র ছড়িয়ে রেখেছে। এতে বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চলছে রুয়েট ক্যাম্পাসে
শুল্কমুক্ত সুবিধা বাতিলের উদ্যোগএমপিদের গাড়ি আমদানিতেও বসবে কর 
শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এমপিদের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের