ভোটের পরিবেশ অনুকূলে নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি

কুমিল্লা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনি কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। নির্বাচনের পরে নেতাকর্মী ও সাংবাদিকদেরকে একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগণের উদ্দেশ্য রাখবো।

এই সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূঁইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সালের শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ বছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছিলেন অধ্যাপক নুরুল ইসলাম মিলন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের