ইউপিডিএফের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কুজেন্দ্র লাল ত্রিপুরার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে গ্রামে-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ি ভোটারদের ভোটদানে বাধা, কেন্দ্রে গেলে ১০ হাজার টাকা জরিমানা, বেত্রাঘাতের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ায় ইউপিডিএফকে প্রতিরোধের ঘোষণা দেন তিনি।

খাগড়াছড়ি আসনের দুবারের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্রামে ও পাড়ায় গিয়ে বছরের পর বছর খবরদারি করবেন, মুরগি, কলার ছড়া আর এক বোঝা লাকড়ি থেকে চাঁদা নেবেন; এটা চলতে দেওয়া যায় না। ভোট আসলে মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ করার দিন শেষ হয়ে গেছে। মানুষ জাগলে পাহাড়-জঙ্গল ছেড়ে পালাবার পথ পাবেন না। এখনই সাবধান হয়ে যান।’

শনিবার (০৬ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি শহরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

পানছড়ির চেঙ্গী ইউনিয়নের বড়কলক, তারাবন ছড়া, মণিপুর ও লোগাং ইউনিয়নের ধুদুকছড়া ও মারমাপাড়াসহ বেশ কয়েকটি দুর্গম এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্রে না যেতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে তাদের। প্রভাবশালী একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভয়ে সংগঠনটির নাম প্রকাশ না করলেও খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটি ইউপিডিএফ। তাদের কর্মীরা হুমকি দিয়ে ভোটারদের বলেছেন, যারাই কেন্দ্রে যাবে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: পাহাড়ে ভোট দিতে গেলে ১০ হাজার টাকা জরিমানার হুমকি

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের