বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচন বিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না।’

রবিবার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে তার বাড়ি-সংলগ্ন উদয়ন প্রি-ক্যাডেট অ্যাকাডেমিতে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রচণ্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা, বিপুল সংখ্যক ভোটার উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। এটা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সবাই শুনেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক, ফ্রি, ফেয়ার হবে না। এখন সবাই দেখতে পাচ্ছেন, জনগণের স্বতঃস্ফূর্ত এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের সার্থকতা ও গণতন্ত্রের সৌন্দর্যতা।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম