খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৫:০৭আপডেট : ১৮ মে ২০২৪, ১৫:০৭

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট যেন খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজে লাগে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেই দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। একইসঙ্গে দুর্নীতি ও অর্থপাচার এবং অর্থের অপচয় বন্ধের দাবিও জানান সংগঠনের সদস্যরা।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সব দাবি জানানো হয়। এতে সুন্দরবন বাচাঁও আন্দোলন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), নলেজ সোসাইটি, সিএসআরএল, স্টেপস, ক্লিন বাংলাদেশ, ওয়াটার কিপার্স বাংলাদেশ, কর্মজীবী নারী, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বিডিসিএসও প্রসেস, যাত্রাবাড়ি গার্মেন্টস ফেডারেশন এবং ইয়াং চেঞ্জ মেকারের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী জুনের প্রথম সপ্তাহে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট আসছে। বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করবে কে? আমজনতার পকেট খালি করার যত পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সাধারণ মানুষ কষ্টে আছে। আমরা চাই, এই বাজেট যেন খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে কাজে লাগে।

তার বলেন, আমরা বরাবরই দেখি কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে তেমন বরাদ্দ থাকে না। এটি দুঃখজনক। কর্মসংস্থানের সৃষ্টি না হলে একটি দেশের উন্নতি হবে কীভাবে? দেশ এগিয়ে যাবে কীভাবে? দেশে শিল্পায়নের বিকাশ দরকার। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিশ্বের বড় বড় দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। কয়লা দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করা হচ্ছে। বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। কৃষিতে প্রণোদনা বাড়াতে হবে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। অর্থপাচার ঠেকাতে হবে। বিদেশে অর্থপাচার হওয়াতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে।

এছাড়া মানববন্ধনে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাত্রা নিশ্চিত করা, কল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে আনার দাবিও জানানো হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
সর্বশেষ খবর
বাবুলের সঙ্গে কেউ সংশ্লিষ্ট কি না বের করার চেষ্টা করছে পুলিশ
সিলেটে ট্রিপল মার্ডার বাবুলের সঙ্গে কেউ সংশ্লিষ্ট কি না বের করার চেষ্টা করছে পুলিশ
অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন সভা 
অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন সভা 
রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 
রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য