কুমিল্লায় নৌকায় সিল মারা ৫৩টি ব্যালট বাতিল

কুমিল্লা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১৪

কুমিল্লা-৭ আসনের চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে। আগে থেকেই নৌকায় সিল মেরে রাখার অভিযোগে এসব ব্যালট বাতিল করা হয়।

এর আগে নৌকায় সিল মেরে রাখা এসব ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে এলে ব্যালটগুলো বাতিল করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান কুমিল্লা-৭ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। এ সময় ব্যালটে নৌকার সিল দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। বলতে থাকেন এগুলো কী হচ্ছে।

পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘নবাবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নৌকার সিল মারা ব্যালট পাওয়া গেছে। এছাড়া চান্দিনার বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আরও কিছু কেন্দ্রের ব্যালটে নৌকার সিল দেখেছি আমরা। চান্দিনার অধিকাংশ কেন্দ্রে আগে থেকে জাল ভোটের খবর পেয়েছি। একটু পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো।’

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমরা যতগুলো কেন্দ্রে আগে সিল মারা ব্যালট পেয়েছি, সেসব ভোট বাতিল করেছি। বিশেষ করে নবাবপুর কেন্দ্রে নৌকার সিল মারা ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। যারা আগেই নৌকা প্রতীকে সিল মেরেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’ 

কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন মুনতাকিম আশরাফ টিটু। 

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম