নারীকে আটকে রেখে চাঁদাবাজি, ইউপি চেয়ারম্যান ও মেম্বার কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ০০:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০৮

চাঁদপুরের ফরিদগঞ্জে এক নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম এই আদেশ দেন।

গ্রেফতাররা হলেন- ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

মামলার বাদী আলমগীর হোসেন জানান, আমার স্ত্রীকে আটকে রেখে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১১ জন মিলে আমার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা নেয়। আমি কোনও উপায় না পেয়ে আদালতে চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করি। মামলায় পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার আদালত শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, আদালত থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে বেআইনিভাবে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে