বগুড়ায় ৫২ লাখ টাকা মূল্যের জাল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২২:৩৭আপডেট : ১৯ জুন ২০২৫, ২২:৩৭

বগুড়ায় একটি ছাপাখানায় অভিযান চালিয়ে ৫২ লাখ মূল্যের জাল ব্যান্ডরোল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাপাখানার ম্যানেজারসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা বুধবার (১৮ জুন) সন্ধ্যায় শহরের পালশা চৌকিরপাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান চালান। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- বগুড়ার বড় কুমিড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে প্রেস ম্যানেজার নজরুল ইসলাম (৫২), রাজাপুরের ফুলমিয়া প্রামাণিকের ছেলে জিসান ইসলাম (১৯), একই গ্রামের মৃত ইয়াসিনের ছেলে সাগর মিয়া (২১) ও চাকুরচক গ্রামে ইনসান সরদারের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০)।

র‌্যাব সূত্র জানায়, বগুড়া সদরের পালশা চৌকিরপাড় এলাকায় মাহমুদুল হাসান মিলন নামে এক ব্যবসায়ীর রুহান প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আজিজ বিড়ি, সোনালী বিড়িসহ বিভিন্ন বিড়ির ব্যান্ডরোল ও লেবেল ছাপানো হচ্ছিল। এভাবে তারা সরকারকে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গোপনে খবর পেয়ে বুধবার সন্ধ্যার দিকে ওই ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল, লেবেল, ফিল্টার, প্যাকেট, লেবেল প্লেট ও ফিল্টার প্লেট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রেসের মালিক মাহমুদুল হাসান মিলন পালিয়ে যান। পরে ম্যানেজারসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার করা মালামাল ও গ্রেফতার চার জনকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ব্যান্ডরোলসহ গ্রেফতার চার জনকে বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম