অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে চালক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৭ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৭

চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা রেলওয়ে স্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. বেলাল (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেলাল ওই এলাকার মো. আনোয়ারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর টাইগারপাস মোড় থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচলরত গ্রাম অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে কয়েকটি গ্রুপ দ্বন্দ্বে জড়ান। এতে একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বেলাল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে গুরুতর আহত অবস্থায় বেলাল নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘খুলশী ঝাউতলা এলাকায় দুই পক্ষের দ্বন্দ্বে একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
সর্বশেষ খবর
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে