সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

কক্সবাজার প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ২১:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২১:১৮

মিয়ানমারের সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রবিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিয়ানমারের রাখাইন সংলগ্ন কক্সবাজারের হোয়াইক্যং, উখিয়ার পালংখালী ও বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। 

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারে চলমান সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন বিজিবির মহাপরিচালক। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে সীমান্তে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন মহাপরিচালক। এছাড়া পালংখালী, তুমব্রু এবং হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে তাদেরও সতর্ক থাকার কথা জানান।’

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে ছিলেন বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়ক।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের