গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংকের সাবেক ম্যানেজারের ১২ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জানুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে ১২ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ইফতেখারুল কবির ইস্টার্ন ব্যাংকের নিজাম রোড শাখার প্রায়োরিটি ম্যানেজার ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আসামি ইফতেখারুল কবিরকে ১২ বছর তিন মাস কারাদণ্ড ও এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ অনাদায়ে আরও এক বছর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ইফতেখারুল আদালতে উপস্থিত ছিলেন। পরে কারাগারে পাঠানো হয়।’

আদালত সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক নিজাম রোড শাখার এক গ্রাহকের ৯০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন ইফতেখারুল কবির। এ ঘটনায় দুদক-১-এর সাবেক উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। মামলায় ছয় সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন আদালত।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী