সুবর্ণচরে মা-মেয়ে ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরের সিঁধ কেটে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী (৩০) বাদী হয়ে মুন্সি মেম্বারকে প্রধান আসামি, একজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে মুন্সি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন। তিনি বলেন, ‘তাকে সদর থেকে চরজব্বার থানায় আনা হবে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

এদিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আবুল খায়ের মুন্সি মেম্বারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।

তিনি জানান, সভাপতি ব্যক্তিগত কাজের দেশের বাইরে রয়েছেন। সংগঠনের অন্য নেতাদের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মুন্সি মেম্বার নৈতিকতাবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেহেতু তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দ্রুত এটা কার্যকর করা হবে।

মামলার বাদীর অভিযোগ, রাতে ঘরে হঠাৎ আলো জ্বলে উঠলে তার ঘুম ভেঙে যায়। তিনি ‘কে কে’ বলে উঠলে তার মুখ চেপে ধরে ওড়না দিয়ে মুখ, হাত-পা বেঁধে খাটের নিচে নামিয়ে ফেলে মুন্সি মেম্বার ও তার এক সহযোগী। পরে তারা পায়ের বাঁধন খুলে দিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অপর একজন পাশের কক্ষে গিয়ে তার বড় মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পর তারা চলে যাওয়ার সময় স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় এবং বলে, ‘তোর মেয়ের বাঁধন খুলে দিছি।’ পরে মেয়ে এসে তার হাতের বাঁধন খুলে দেয়।

আরও পড়ুন-

নোয়াখালীর সুবর্ণচরে চুরি করতে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের