বাবার ঘর ভাঙচুর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২

চাঁদপুরে বাবার ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করায় ছেলে ফারুক পাটোয়ারীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবাহানপুর গ্রামের বশিরুল্লাহ পাটোয়ারীর ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করে তার ছেলে ফারুক পাটোয়ারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘সন্তান তার বাবার ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করেছে। ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করেছে ওই যুবক। অপরাধ আমলে নিয়ে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেন আগামীতে সংশোধন হতে পারে। পরবর্তীতে যদি একই ধরনের অপরাধ করে তাহলে আইনের মাধ্যমে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের