বিদেশিদের কাছে নালিশের মাশুল বিএনপিকে দিতে হবে: ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতে বেশি অভ্যস্ত। এর জন্য তাদের মাশুল দিতে হবে।’

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞার জিরো পয়েন্টে এই মতবিনিময় করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনা যারা করবে, তারা দেশেও করবে, বিদেশেও করবে। যারা ক্ষমতা পায়নি, নির্বাচনে আসেনি, তারা টের পাবে নিজেদের রাজনীতিকে কতটা সংকুচিত করেছে। এ জন্য বিএনপিকে খেসারত দিতে হবে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে আমরা কাউকে নৌকা দিচ্ছি না। অতএব, বুঝে-শুনে নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রী এ অভিজ্ঞতাও নিতে চান। জাতীয় নির্বাচনে বিএনপি না এলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন।’  
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম ছয় লেন হবে আপাতত। ভবিষ্যতে আরও বর্ধিত করার বিষয়ে ভাবা হতে পারে।’

সভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী