বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে বিরোধ, প্রতিবেশীর লাঠির আঘাতে প্রাণ গেলো বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাটবদ্ধ পানিকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে খুরশীদ আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক তিন জনকে আটক করেছে পুলিশ।

নিহত খুরশীদ আলম সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির শহীদুল্লাহ (৬৫), তার ছেলে অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাটবদ্ধ ময়লা পানিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও এলাকাবাসীর সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার এসআই সনদ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী