৫০ ফুট গভীর খাদে ট্রাক পড়ে নিহত দুই, আহত ২৭

রাঙামাটি প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ০৮:৫৬আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:৫৬

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়কে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। গুরুতর অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার কাউখালী উপজেলার বগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর এই তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- সাব্বির (২৩), আরিফ (৩০)। তারা সবাই রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিজের পাড়া নামক এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- আশরাফুল ইসলাম (৩০), সৌরভ দাস (৩২), জুলহাস (৪০), আনোয়ার মিয়া (৪৫), জুয়েল (৩০), বাবু (২০) তারেক (১৭), হারুন (৫০) পরশ (১৬), আসিফ (২০), ছানবির (১৮), সৈকত (২৫), রাশেদ মিয়া (৩৫),  মোতাব্বির (১৭), কর্নেল, (২৫), ছাদেক (৩০), হানিফ (২০), শুভ (১৭), রুবেল (২৬), মনজুর আলম (৪২), দুলাল (৪০), জয়নাল (২৫), রতন মিয়া (৩৮), মারুফ (২৩), এনামুলসহ (৩০) ২৭ জন।

পুলিশ জানায়, প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলার কারিগর পাড়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করে ফেরার পথে বগাপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহতদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, ট্রাক দুর্ঘটনায় আহত অবস্থায় ২৯ শ্রমিককে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনলে গুরুতর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার্ড করা হয়। বর্তমানে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা শঙ্কামুক্ত।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী