লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ১১:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:৩৯

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক ও বালুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. রুবেল (২৭) ও মো. সাগর (২৬) নামে দুই জন আহত হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদফতরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত রুবেল ওই ইউনিয়নের রতনপুর গ্রামে নুরুল আমিনের ছেলে এবং সাগর একই এলাকার বাসিন্দা।

এদের মধ্যে নিহত রহিম ও আহত সাগর বালুবাহী পিকআপের শ্রমিক ছিলেন। আহত রুবেল ওই পিকআপের চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে দ্রুত গতির একটি পিকআপ যুব উন্নয়ন অধিদফতরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা একজনের মৃত্যু ও দুজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমএ সালাম সৌরভ বলেন, ‘দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী