ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন ডুবে গেলো নদীতে

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ২০:০৫আপডেট : ১০ মার্চ ২০২৪, ২০:০৫

রাঙামাটি চন্দ্রঘোনা-রাইখালিতে ফেরি চলাচলের জন্য নাব্যতা সংকট দূর করতে রবিবার সকাল থেকে কর্ণফুলী নদীতে ড্রেজিং শুরুর কথা থাকলেও ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি পানিতে পড়ে ডুবে গেছে। এতে এখনও শুরু হয়নি ড্রেজিংয়ের কাজ। 

শনিবার (৯ মার্চ) মধ্যরাতে ফেরির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি নদীতে পড়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রাঙামাটি জেলা সড়ক ও জনপথ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ড্রেজিংয়ের কাজের জন্য রবিবার ভোর ৬টা থেকে ১৩ মার্চ ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। সে অনুযায়ী এখনও ফেরি চলাচল বন্ধ আছে।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ক্রেনটি উদ্ধারের জন্য আরও একটি বার্জ এনে উদ্ধার তৎপরতা চলছে। আশা করছি, রবিবার রাতের মধ্যে ক্রেনটি উদ্ধার করা সম্ভব হবে এবং সোমবার থেকে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। আপাতত ফেরি বন্ধের যে নোটিশ দেওয়া হয়েছে, সেটা বলবৎ থাকবে। বন্ধের সময় বৃদ্ধি করা হবে না। যদি এর মধ্যে কাজ শেষ না হয়, তবে পরবর্তীতে আবারও ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।’ 

প্রসঙ্গত, নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল। এতে দীর্ঘ সময়ের জন্য খাগড়াছড়ি এবং রাঙামাটির সঙ্গে বান্দরবান ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন স্থান থেকে ফেরিযোগে পার হতে আসা শত শত যানবাহন চালক এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এই সমস্যা নিরসন ও নদীর তলদেশ ড্রেজিং করার জন্য ক্রেন আনা হলে সেটি শনিবার মধ্যরাতে ফেরির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

/এএম/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি