দেশে ফেরা হলো না, সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো ব্যবসায়ীর

নোয়াখালী প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ২০:১৫আপডেট : ১১ মার্চ ২০২৪, ২০:১৫

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইকবাল হোসেন (৪০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইকবালের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

সোমবার (১১ মার্চ) সকালে দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রবিবার (১০ মার্চ) বিকাল ৫টার দিকে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন।

নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শফিউল্যাহর বড় ছেলে।

আফ্রিকায় থাকা নিহতের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার বিকালে ডারবান এলাকায় দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন ইকবাল হোসেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হাতে থাকা টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন আহত ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।’

জানা যায়, পাঁচ ভাইবোনের মধ্যে ইকবাল সবার বড়। কয়েকদিন পর তার দেশে আসার কথা ছিল। বাড়িতে তার মা-বাবা, ভাইবোন ছাড়াও স্ত্রী এবং তাহফিজ আল ইফাজ (১০) ও ইমরান হোসেন (৮) নামের দুই ছেলে রয়েছে।

এদিকে, ইকবালের মৃত্যুর সংবাদে পুরো বাড়িতে শোকের মাতম চলছে।

বাড়িতে থাকা নিহতের আরেক ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বারবার বাংলাদেশিদের ওপর আক্রমণ করে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর প্রতিকার হওয়া দরকার। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাই।’

বাড়িতে আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাওয়া নিহত ইকবালের মা তৈয়বের নেছা বলেন, ‘সন্ত্রাসীরা আমার পরিবারের হাল ধরা ছেলেকে শেষ করে দিয়েছে। আমার বুকের মানিককে কেড়ে নিছে। আমি কী নিয়ে বাঁচবো?’

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, ‘এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় মামলা হয়েছে বলে জেনেছি। দূতাবাসে যোগাযোগ করে কাগজপত্র পাঠিয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
‘গুলিটা করলো কে, আমরা তাকে খুঁজছি’
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত