সাত দিনে বাজারে যাবে ১০০ টন খেজুর, অন্যথায় নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২৪, ১৯:২৮আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৯:২৮

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ‘দুপুরের পর রিয়াজুদ্দিন বাজারের শেষ প্রান্তে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পাওয়া যায়। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এ সকল খেজুর মজুত করেছেন বলে তথ্য পেয়েছি।’

তিনি আরও জানান, মজুত করা খেজুর আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এ সকল খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

মজুত করা খেজুর

এরপর চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমণ্ডিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা-মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলী জেনারেল স্টোর নামক একটি দোকানে ২৮৫০ টাকায় (তিন কেজি প্যাক) খেজুর কিনে ৪১৫০ টাকায় বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী