পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০৮:৪৬আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৪৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় পশুর হাটে কেনাবেচায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ মে) বিকালে বোদা পৌরসভার নগর কুমারী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার ওসি আজিম উদ্দিনসহ বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে পশু কেনাবেচায় স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ফি দিয়ে পশু বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। তবে তা কোনও বিক্রেতাই নেননি। যে কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ সুযোগে পশু কেনাবেচায় ইজারাদার নিজেই বাড়তি ২০০ টাকা আদায় করছেন।

এমন অভিযোগের ভিত্তিতে বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদের নেতৃত্ব পশুর হাটে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে তালিকা করে প্রায় ৫০ জনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোদা নগরকুমারী পশুর হাট ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এ সময় হাট ইজারাদারের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ দেন ইজারাদারের কর্মীরা। একইসঙ্গে ইজারাদারকে বাড়তি ফি আদায়ের বিষয়ে সর্তক করা হয়। পরে ক্রেতাদের অতিরিক্ত ফি ফেরত দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে ইজারাদারকে সতর্ক করা হয়েছে বাড়তি ফি আদায়ের বিষয়ে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা