চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২৩:১৯ আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২৩:১৯

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (২৭ মার্চ) রাতে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া-কচুয়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম (৪৫) ও কৃষক আব্দুর রব (৫৫)।

স্থানীয়রা জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে কালিয়াপাড়ামুখী সিএনজিচালিত অটোরিকশা পিকআপ ভ্যানটিকে অতিক্রম করতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এ সময় পেছনে থাকা পিকআপ ভ্যানটি অটোরিকশার ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুর রব।

এ ঘটনায় আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। বাকি দুজন হলেন কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের আ. রশিদ এবং মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেন।

শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে শাহারাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে