ডানপন্থি কোনও রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ১৬:৪২আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৬:৫০

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘যেই সমাজে নর এবং নারীর পা সচল, সেই সমাজই এগিয়ে যায়। এটা আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। আমরাও তার সহকর্মী হিসেবে বিশ্বাস করি। দল হিসেবে আওয়ামী লীগও এই নীতি বিশ্বাস করে।’

শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী আইসিটি সার্ভিস প্রোভাইডার ফ্রিল্যান্সারের মধ্যে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ডানপন্থি কোনও রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা যেটুকু করে এমনিতেই সমাজে মুখরক্ষার জন্য করে থাকে। নারীশক্তিকে ধরে রাখতে হবে এবং এটিকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে।’

ভারতের হায়দরাবাদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগেই আইটিসিটির দিক দিয়ে তারা অনেকদূর এগিয়ে গেছে। আমরাও এগিয়ে যেতে চাই। আমরা পুরো বাংলাদেশকে আইটিসিটি হিসেবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাইটেক সিটি বিনির্মাণে কাজ করে চলেছেন। আমরা স্মার্ট সিটি গড়ে তুলবো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম শান্তনু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ। এ ছাড়া হার্ড পাওয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনসহ ১৬০ জন নারী ফ্রিল্যান্সার ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ