নোয়াখালীতে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ০৮:৪৪আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:৪৮

নোয়াখালীর সদর উপজেলার মান্নাননগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি ও কাপড়সহ ৮টি দোকান তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বাজারের একটি চা-দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে বাড়িতে যায় দোকানিরা। ঈদকে সামনে রেখে কিছু দোকানে তখনও বিকিকিনি চলছিল। হঠাৎ একটি বন্ধ থাকা দোকানের ভেতর থেকে আগুন জ্বলতে শুরু করে এবং তা মুহূর্তে বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের