ডাকাতি রোধে রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২২:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২২:৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি রোধে রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করেছে থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি এলাকায় প্রায় আধা কিলোমিটার রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত কিছুদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি এলাকায় রাতে ও ভোরে ডাকাতি ও ছিনতাইকারীদের অপতৎপরতা বেড়েছে। এই সড়কে গত কয়েক দিনে একাধিক ডাকাতি হয়। সড়কের দুপাশে ঝোপঝাড়ের ভেতর ডাকাত দলের সদস্যরা আগে থেকে লুকিয়ে থাকতো। পরে যানবাহন সামনে আসলে তারা সেখান থেকে বেরিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে আবার ঝোপঝাড়ের ভেতর পালিয়ে যেতো।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে ডাকাতদের একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাই ডাকাতি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে করে জনগণ রাস্তা দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে।

তিনি আরও জানান, সরাইল উপজেলার ধরন্তি সেতু থেকে নাসিরনগরগামী সড়কের প্রায় আধা কিলোমিটারজুড়ে দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। মোট ২০ জন শ্রমিক এই পরিষ্কার কাজে নিয়োজিত ছিলেন। বাকি রাস্তার পাশের ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে বলে জানান তিনি।

এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল আলম ভুঁইয়া, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের