ডাস্টবিনে বস্তায় শিশুর লাশ, পুলিশের সন্দেহ ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ এপ্রিল ২০২৪, ১২:৫৬আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৫৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টায় সিএমপির উপপুলিশ কমিশনার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক।

সোমবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে ফলমণ্ডির সামনে ডাস্টবিন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

ওসি এস এম ওবায়েদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। বস্তা খুলে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। মেয়েটির বয়স ৫-৭ বছর হবে। তার স্পর্শকাতর অংশে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখবো।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী