বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশাচালককে হত্যা: দুজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ০৯:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:২৫

কুমিল্লায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেলকে হত্যার ঘটনায় ২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২০১৭ সালের ৮ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার (২১ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর এলাকার সোলেমান হক পাগলার ছেলে গিয়াস উদ্দিন (২৩), নাঙ্গলকোটের গন্দাচি গ্রামের আলা মিয়ার ছেলে অলি উল্লাহ (৩০)। রায় ঘোষণার সময় গিয়াস উদ্দিন উপস্থিত থাকলেও অপরজন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার জানান, ২০১৭ সালের ১৮ জুন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে রাসেলকে অপহরণ করে অজ্ঞাতনামা আসামিরা। পরে তারা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৫০ হাজার টাকা দিলেও ছেলেকে না পেয়ে অপহরণ মামলা করেন জয়নাল আবেদীন। পরে ওই বছরের ৮ জুলাই কুমিল্লা নগরীর পুরাতন বিমানবন্দরে একটি মরদেহ উদ্ধার হলে জয়নাল আবেদীন সেটিকে তার ছেলের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় মামলা করেন জয়নাল আবেদীন। পুলিশ তদন্ত করে শুভপুর এলাকার একরামুল হক পাগলা, গিয়াস উদ্দিন, শাহিন, নাঙ্গলকোটের অলি উল্লাহ ও আসমা আক্তার সাথীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে একরামুল হক পাগলার মৃত্যু হলে তাকে মামলা থেকে খালাস দেওয়া হয়। এ ছাড়া সাথীর মামলা নারী ও শিশু আদালতে চলমান রয়েছে। শাহিনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। বাকি দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতে আসামিরা স্বীকার করেন আসমা আক্তার সাথী সম্পর্কে নিহত রাসেলের ভাবি হন। তার সঙ্গে রাসেলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এদিকে, গিয়াস উদ্দিনের সঙ্গেও ছিল সাথীর বিবাহবহির্ভূত সম্পর্ক। এ নিয়ে বিরোধে গিয়াস উদ্দিন একরামুল হক, অলি উল্লাহকে নিয়ে পরিকল্পিতভাবে রাসলকে হত্যা করে মরদেহ কুমিল্লা নগরীর পুরাতন বিমানবন্দরে ফেলে যায়।

রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার বলেন, ‘এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালতেও এই রায় বহাল রাখবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি