অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩৩ আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩৩

বান্দরবানের রুমায় আনসার বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেফতার সদ‌্য ব‌হিষ্কৃত উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ও এক নারীসহ ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামিরা হলেন রুমা উপজেলার মুনলাইপাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম(৫৬), লাল পেকলিয়ান বম(৩২), ছাত্রলীগের সদ‌্য ব‌হিষ্কৃত সভাপতি ভান মুন নোয়াম বম (৩৩), লালমিন বম (৫০) এবং বান্দরবান সদর উপজেলার লাইমিপাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)।

আদালতের জিআরও বিশ্বজিৎসিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ‌থে‌কে ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

অপরদিকে দলীয় গঠনতন্ত্রবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্নজনিত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সোমবার (২২ এপ্রিল) রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

উল্লেখ্য, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়াও এই ঘটনায় গ্রেফতার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক