২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী

নীলফামারী প্রতিনিধি
২১ মে ২০২৪, ০৪:০৪আপডেট : ২১ মে ২০২৪, ০৪:০৪

ভোটের আগের দিন জামিনে মুক্তি পেয়েছেন নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত গ্রেফতার হওয়া সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু।

সোমবার (২০ মে) বিকালে নীলফামারী জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবিরের আদালতে শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন ওই বিচারক।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১৮ মে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

গত ১৭ মে সৈয়দপুর পৌর শহরের তুলশীরাম সড়কে ফয়সাল দিদার দিপুর নির্বাচনি কার্যালয়ের সামনে জীবন্ত ঘোড়াসহ টমটম গাড়ি ব্যবহার করে নির্বাচনি প্রচার চালানোর অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের আদেশ আক্রোশমূলক দাবি করে জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে দিপুকে আটক করে পুলিশ।

এ সময় তার কর্মী-সমর্থকরা মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। আটকের ২০ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে পাঠালে আদালত দিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘটনাটি ১৮ মে বাংলা ট্রিবিউনসহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সামসুজ্জোহা জোহা জানান, আদালত শুনানিতে দুপক্ষের যুক্তিতর্ক শুনে সন্তুষ্ট হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিপুর জামিন আবেদন মঞ্জুর করেন। 

তিনি আরও জানান, আদালতের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পান তিনি। বিকালে মুক্তি পেয়ে সৈয়দপুরে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে দেখা করেন তিনি।

/এনএআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
বিদিশার ২ বছরের জেল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি