খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৯:০৫আপডেট : ২১ মে ২০২৪, ১৯:০৫

খাগড়াছড়ি সদরের ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় প্রিসাইডিং অফিসারের ওপর হামলার ঘটনাও ঘটে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে কেন্দ্রটিতে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ অবস্থায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নামের এক যুবক আকতার হোসেন নামে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে কেন্দ্রে জাল ভোটের গুজব ছড়ান। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কয়েকজন সমর্থক কেন্দ্রে এসে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে প্রিসাইডিং অফিসার রুমের দরজা আটকে আশ্রয় নিলে বিশৃঙ্খলাকারীরা দরজা ভাঙচুর করে হামলার চেষ্টা করে। এতে প্রিসাইডিং অফিসার আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোট শুরু করা হয়। বিকাল ৪টায় ভোট শেষে চলছে গণনা।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের