ধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে হত্যা: ৬ বছর পর আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
২২ মে ২০২৪, ১২:০৪আপডেট : ২২ মে ২০২৪, ১২:০৮

কুমিল্লার চান্দিনায় ধর্ষণে বাধা দেওয়ায় শিশু সুবর্ণা মিমকে (৬) শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যা ও লাশ গুমের অপরাধে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (২১ মে) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) মো. জাহিদুল কবির এ রায় দেন। বুধবার (২২ মে) রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মজুমদার এসব তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক (১৯) কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সুবর্ণা মিম চান্দিনার বেলাশ্বর গ্রামের কোরবান আলী ও খাদিজা আক্তার শিমুর মেয়ে। কোরবান আলী ও খাদিজা আক্তারের বিবাহবিচ্ছেদ হলে মিম বাবার কাছে থাকে। পরে কোরবান আলী মোসা. লাভলী আক্তার (৩০) নামের এক নারীকে বিয়ে করেন। লাভলী আক্তার সুবর্ণা মিমকে ভালো চোখে দেখতেন না, তাকে মারধর করতেন। এতে কোরবান আলীর মা মাজেদা বেগম লাভলী আক্তারকে বাড়ি থেকে বের করে দেন। ২০১৭ সালের ৬ ডিসেম্বর কোরবান আলী মেয়ে সুবর্ণা মিমকে খুঁজে পাচ্ছিলেন না। সন্ধ্যায় কোরবান আলীর ফোনে একটি নম্বর থেকে মিমের মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দাবি করা হয়। পরদিন সকালে চান্দিনা আর এন আর সিরামিক ফ্যাক্টরির দক্ষিণ পশ্চিমে সুবর্ণা মিমের মরদেহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে মিমের মা খাদিজা আক্তার শিমু বাদী হয়ে ওই দিন মোসা. লাভলী আক্তার ও তার ভাই মো. সালাহ উদ্দিন সরকারকে (৩২) আসামি করে চান্দিনা থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) ডালিম কুমার মজুমদার পরের দিন আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করেন।

এদিকে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বেলাশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ। আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার মজুমদার ঘটনার মূল রহস্য উদঘাটন করে ২০১৮ সালের ৩ মে আসামি মোসা. লাভলী আক্তার, মো. সালাহ উদ্দিন সরকার ও মো. ওমর ফারুকের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন।

জবানবন্দি সূত্রে জানা যায়, সুবর্ণা মিমকে ধর্ষণের চেষ্টাকালে বাধা দেওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ওমর ফারুক। এদিকে অপরাধ না পাওয়ায় মামলার চার্জ গঠনের সময় মোসা. লাভলী আক্তার ও তার ভাই মো. সালাহ উদ্দিন সরকারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মজুমদার বলেন, ‘আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী