তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন এক বাংলাদেশি

টেকনাফ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ০৯:০৯ আপডেট : ২৫ মে ২০২৪, ০৯:০৯

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা। আহত অপরজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা।

আহতদের স্বজনেরা জানান, রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এই বিস্ফোরণ ঘটে। এতে আরও তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বলেন, ‘মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে কেউ নিখোঁজের তথ্য নেই।’

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক