নীলফামারীর উত্তরা ইপিজেডে চার শ্রমিক অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৩

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় পৃথক দুই ঘটনায় গ্যাস সিলিন্ডার ও ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কারখানার দুই নারী শ্রমিক—সুইটি আক্তার (২০) ও তাসকিনা আক্তার (২৪) অগ্নিদগ্ধ হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সুইটি মারা যান। দুজনেই ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

একই দিন দুপুর ১২টার দিকে ইপিজেডের সনিক খেলনা কারখানায় ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে শ্রমিক লিটন চন্দ্র রায় (২৫) ও দেলোয়ার হোসেন (২৮) অগ্নিদগ্ধ হন। সনিক কারখানায় এর আগেও একই কারণে দুই শ্রমিক মারা যান বলে জানিয়েছেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার।

এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং ইপিজেড মোড়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী