কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২৪, ১০:৩৪আপডেট : ০১ জুন ২০২৪, ১০:৩৪

চট্টগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস আলো নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ জুন) সকালে নগরীর আকবর শাহ থানাধীন জাকির হোসেন রোডের একে খান সি গেট-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আব্দুল মুন্নার মেয়ে। থাকতেন নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে। তিনি পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থল পোশাক কারখানায় যাচ্ছিল আলো। রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এখনও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী