গ্রাহককে বাইক ও পরে টাকা না দেওয়ায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০২৪, ২২:১৫আপডেট : ০২ জুন ২০২৪, ২২:১৫

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। রবিবার (২ জুন) চট্টগ্রামের ৭ম যুগ্ম মহানগরর জজ মো. মহিউদ্দীনের আদালত এই রায় ঘোষণা করেন।

বাদীর আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বলেন, একই রায়ে আদালত দণ্ডিত আসামিদের চেকের সমপরিমাণ এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাদেরকে পলাতক দেখানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে এক লাখ ৮০ হাজার টাকা দিয়েছেন। নির্ধারিত সময়ের পরও তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেননি ইভ্যালি। পর ইভ্যালি থেকে একটি চেক দেওয়া হলেও ব্যাংকে টাকা না থাকায় সেটি ব্যাংক থেকে প্রত্যাখ্যান হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২ অক্টোবর জসিম উদ্দিন আবিদ বাদী হয়ে চট্টগ্রাম আদালতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন