ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, বাড়ছে আরও

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ২২:৩০আপডেট : ১৪ জুন ২০২৪, ২২:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী লেনের দাউদকান্দির টোল প্লাজা এলাকা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই যানজট পৌঁছেছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর থেকে ধীরগতি থাকলেও সন্ধ্যায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) যানজট অব্যাহত ছিল। ধীরে ধীরে যানজটের আয়তন আরও বৃদ্ধি পাচ্ছে। তবে কখন এই যানজট থেকে নিস্তার মিলবে এমন কোনও তথ্য জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সারিসারি পরিবহন দাঁড়িয়ে আছে। এদিকে ধীরগতিতে চলছে কুমিল্লার আলেখারচর থেকে চান্দিনা পর্যন্ত।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর থেকে পরিবহনের চাপ বেড়েছে। টোল প্লাজায় টোল নেওয়ার সময় যানজট সৃষ্টি হয়েছে। টোল কর্তৃপক্ষেরও কোনও দোষ নেই। ওনারা ঠিকই নিচ্ছেন। কিন্তু পরিবহনের চাপ এত বেশি যে টোল প্লাজাও হিমশিম খাচ্ছে।’

কখন নাগাদ এই যানজট ছাড়তে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটার কোনও ধারণা করতে পারছি না। কারণ, জটলা অনেক লম্বা। আমরা কাজ করছি। আশাবাদী দ্রুতই সব ঠিক হয়ে যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় বৃষ্টি, গরম কি কমবে?
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বশেষ খবর
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার