রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে পরিবহনশ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ১৭:২৪আপডেট : ১৮ জুন ২০২৪, ১৭:৪১

রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নাঈম (৩৫) নামের এক পরিবহনশ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বাঘাইহাট বাজারে এই ঘটনা ঘটে।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয় চৌধুরী।

তিনি জানান, গুলিবিদ্ধ গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে জনসংহতি সমিতি (জেএসএস—এমএন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। শান্তি পরিবহনের সুপারভাইজার নাঈম পুকুরে গোসল করতে গিয়ে ফেরার পথে দুই পক্ষের গোলাগুলি শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান জানান, দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

তবে এই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলিতে  শান্তি পরিবহনের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায় সংগঠনটি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী