মা ব্যস্ত রান্নায়, পুকুরে পড়ে যমজ দুই বোনের মৃত্যু

রায়পুর প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ১৮:০৯আপডেট : ১৮ জুন ২০২৪, ১৮:০৯

বাবা থাকেন প্রবাসে। মা ব্যস্ত রান্নার কাজে। এরই ফাঁকে বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের হীরা ও মুক্তা নামে যমজ দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হীরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। যমজ দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দম্পতির আর কোনও সন্তান নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইয়াছিন ব্যাপারী আমিন বলেন, ‘পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই যমজ শিশু পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন বলেন, ‘আমার এলাকার প্রবাসীর কোমলমতি শিশুদের মৃত্যুর ঘটনায় আমিও মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারও কোনও অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি