মাছ ধরার জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
২৮ জুন ২০২৪, ১৪:২৭আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:৪৯

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জালে উঠে আসে মরদেহ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গুপীনাথ।

মারা যাওয়া দুই শিশু হলো হাওলাদার বাড়ির শাহ পরাণের ছেলে ওমর ফারুক (৫) ও একই বাড়ির জুয়েলের ছেলে জিহাদ হোসেন মানিক (৬)।

শিশুদের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে সন্ধান মেলে। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গুপীনাথ। তিনি বলেন, ‘ওমর ফারুকের বাবা শাহ পরাণ দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত যেতে পারেনি। পরে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী