ব্রাহ্মণবাড়িয়ায় এক ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৭:৩২আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:৩২

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে লোপলাইনে বগি লাইনচ্যুত হওয়ায়, আপ ও ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তালশহর স্টেশন মাস্টার নাজমুল হোসেন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের মাঝখানের বগির চারটি চাকা লোপলাইনে লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি আপ এবং ডাউন লাইন স্বাভাবিক থাকায় ট্রেন চলাচলের কোন ব্যাঘাত হয়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান