গর্ত করার সময় রাতে মাটিচাপা, দিনে মিললো ২ লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৫:৫৩আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৫:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার সময় পাড় ভেঙে মাটিচাপায় মনসুর আলী (৩৫) ও দেলোয়ার হোসেন (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে মাটি কাটার সময় তারা নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকরা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের বাসিন্দা। তারা উভয়েই ড্রেজার মেশিনের শ্রমিক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, গতকাল রাত ১২টার দিকে সরাইল উপজেলার বিশুতারা গ্রামের হাসান শাহ মাজারের পাশে ড্রেজার মেশিন দিয়ে গভীর গর্ত করে মাটি খনন করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়েন দুই শ্রমিক। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ সকালে ডুবুরি দলকে ঘটনা স্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে আজ দুপুর ১২টার দিকে মাটির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সরাইল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ ঘটনার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের