চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় খালা-ভাগনেসহ ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুলাই ২০২৪, ১১:৪৭আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:৪৭

চট্টগ্রামের পটিয়ায়-কক্সবাজারের পুরোনো আরাকান মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাতে মহাসড়কের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মিলিটারি পুলের দক্ষিণ পাশে হক্কানি পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো. আলীর মেয়ে রুমি আকতার (৩০), তার ভাগনে মো. ফাহিম (৫) ও বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের শেখ চৌধুরীপাড়ার সোনা মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেন (৪০)। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেননি পুলিশ। এ ঘটনায় বাবুল দে কানু (৪৫) নামে আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে চার জনই মারা গেছেন। পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চার জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহত রুমি আকতার ও আহত যাত্রী মোহরা শিল্প এলাকার ম্যাফ সু নামে একটি জুতা কারখানায় চাকরি করতেন। শুক্রবার (১২ জুলাই) কারখানা বন্ধ তাই বৃহস্পতিবার রাতে  ডিউটি শেষে তারা পটিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। শিশু ফাহিম রুমি আকতারের বোনের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ‘নিহতদের মধ্যে নারী ও শিশুর লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী